নিবন্ধিত প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে ৪৯ হাজার ১০৬ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ হাজার ৬২৮ জন মহিলা ও ১৫ হাজার ৪৭৮ জন পুরুষ।নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নয় হাজার ১৩৮টি শূন্য পদের বিপরীতে পাঁচ লাখ ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে গত বছরের ৯ ডিসেম্বর লিখিত পরীক্ষায় তিন লাখ ৯১ হাজার ৩৮ জন অংশ নেন।লিখিত পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। বিজ্ঞপ্তি।