নিবর্তনমূলক হস্তক্ষেপ সাংবাদিকেরা মানবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নেতারা দৈনিক আমার দেশসহ গণমাধ্যমের ওপর যেকোনো নিবর্তনমূলক হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য তথ্যমন্ত্রীসহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া হলে সাংবাদিকেরা তা বরদাশত করবেন না।গতকাল মঙ্গলবার যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এসব কথা বলেন। ওই বিবৃতিতে তাঁরা বলেছেন, তথ্য মন্ত্রণালয় দৈনিক আমার দেশ-এর প্রকাশনা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে এবং নানা তৎপরতা চালাচ্ছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান পৃথক এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের আন্দোলনের ফলেই সংবাদপত্রের প্রকাশনা নিষিদ্ধ-সংক্রান্ত আইন রহিত করা হয়েছে। এই আইন অমান্য করে আমার দেশ বন্ধের কোনো অপ-উদ্যোগ নেওয়া হলে তা দৈনিকটিতে কর্মরত ডিআরইউর সদস্যসহ পাঁচ শতাধিক সংবাদকর্মীর ওপর সরাসরি আঘাত বলে বিবেচিত হবে। বিজ্ঞপ্তি।