
রায়ের খসড়াটি যে ট্রাইব্যুনাল থেকে ফাঁস হয়েছে, সেটা এখন মোটামুটি প্রতিষ্ঠিত। এতে একটি বিষয়ে নিশ্চিত হওয়া গেল যে এ ক্ষেত্রে সরকারের অন্য কোনো বিভাগ বা কর্তৃপক্ষের হাত এখানে ছিল না।
এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষের লোক কীভাবে ঢুকল। আমরা জানি, ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম যে প্রধান তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি ছিলেন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যক্তি। এ কথা জানার পর তাঁকে বাদ দেওয়া হলো।
কিন্তু ধারণা করা যায়, তিনি একাই ট্রাইব্যুনালে ঢোকেননি। জামায়াতের আরও লোক সেখানে ঢুকেছে এবং বহাল আছে। এখন জরুরি কাজ হচ্ছে রায়ের খসড়া ফাঁস করার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি সেসব লোকও খুঁজে বের করা।
এ জন্য নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত দরকার। দরকার তাদের খুঁজে বের করে যৌক্তিক ও ন্যায্য আইনি পদক্ষেপ নিয়ে তাদের শাস্তির বিধান করা। না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আবারও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা তারা করবে। মানবতাবিরোধী আপরাধীদের বাঁচাতে তাদের শত অপচেষ্টার এটিও একটি অংশ।
সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
এটা খুবই দুঃখজনক : রফিক-উল হক
ট্রাইব্যুনালে ওদের লোক আছে : শাহরিয়ার কবির