নিবিড় পরিচর্যায় মণি ও মুক্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণি ও মুক্তা এখনো নিবিড় পরিচর্যায় আছে। তাদের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক। চিকিত্সকেরা বলছেন, তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যথাযথ যত্ন পাচ্ছে।গতকাল বুধবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক এ আর খান প্রথম আলোকে বলেন, তাদের রক্তচাপ এখন স্বাভাবিক। তারা দুজনই ভালো আছে। সারা দিনে দুজন দুবার করে পায়খানা করেছে। তবে এখনো তাদের মুখে খাবার দেওয়া হয়নি। মুক্তা ভালো আছে। তবে মণির পেটটা একটু ফাঁপা। পর্যবেক্ষণ করে উপযুক্ত সময়ে তাদের মুখে খাবার দেওয়া হবে। তিনি আরও বলেন, আইসিইউতে তাদের যথাযথ পরিচর্যা হচ্ছে। আরও দুই-এক দিন তাদের আইসিইউতে রাখা হবে।গত সোমবার ঢাকা শিশু হাসপাতালের চিকিত্সকেরা ছয় মাসের ওই জোড়া যমজকে অস্ত্রোপচার করে আলাদা করেন। তাদের বুকের হাড়, চামড়া ও যকৃত (লিভার) সংযুক্ত ছিল।