নিভে গেল দুই প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জিতা বিশ্বাস
সঞ্জিতা বিশ্বাস

ভোর পাঁচটা ৫০৷ পরিচিত নম্বর থেকে বেজে ওঠে সঞ্জয়ের মুঠোফোন৷ ও প্রান্ত থেকে সঞ্জিতা বলেন, ‘সীতাকুণ্ডে পৌঁছে গেছি৷ সাতটার দিকে বাসায় পৌঁছে যাব৷’ মিনিট খানিক পরই আবার বেজে ওঠে ফোনটি৷ সেই পরিচিত নম্বর৷ কিন্তু এবার অপরিচিত কণ্ঠ জানাল, এ ফোনটি যাঁর তিনি আর নেই, মারা গেছেন৷

পিঠেপিঠি ছোট বোন চিকিৎসক সঞ্জিতা বিশ্বাস ওরফে তুলির মৃত্যুর খবরটি এভাবে বলতে বলতে কণ্ঠরোধ হয়ে আসে তরুণ আইনজীবী সঞ্জয় বিশ্বাসের৷

নিহত চিকিৎসক সঞ্জিতা বিশ্বাসের মাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর স্বজনেরা l প্রথম আলো
নিহত চিকিৎসক সঞ্জিতা বিশ্বাসের মাকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর স্বজনেরা l প্রথম আলো



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে গতকাল বৃহস্পতিবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সঞ্চিতা নিহত হন৷ হাসপাতালে চিকিৎসা​ধীন অবস্থায় মারা যান মো. বারেক (৩৫) নামের আহত আরও একজন৷ তাঁর বাড়ি নোয়াখালী৷ 

দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বোনসহ পাঁচজন৷ এঁরা হলেন: ঢাকার সাভারের নূর মোহাম্মদের দুই মেয়ে শারমিন আক্তার (২০) ও বিলকিস আক্তার (১৮), ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শেখ মশিউর রহমান (৩৫), কক্সবাজারের বাসিন্দা দেলওয়ার হোসেন (৫৮) ও আবদুর রহিম৷ রহিমের ব্যাপারে কিছু জানা যায়নি৷

আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই বোন এবং অন্যদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ সঞ্জয় বিশ্বাস জানান, সঞ্জিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অবৈতনিক চিকিৎসক৷ আগামী ২০ মে চট্টগ্রাম সামরিক হাসপাতালে স্পেশালিস্ট চিকিৎসক হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল৷ মা-বাবার সঙ্গে কয়েক দিন কাটাতে তিনি চট্টগ্রাম আসছিলেন৷ সঞ্জিতার স্বামী শান্তনু কুমার কর ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক৷ ��������