নিমতলী, বেগুনবাড়িতে প্রাণহানি সংসদে শোক প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন উপড়ে পড়ে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার অধিবেশনের শুরুতেই স্পিকার এই শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে এই দুটি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।দুই দিনের বিরতির পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেলে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের বেশির ভাগ সাংসদ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবারের মতো কালও বিরোধী দল সংসদে ফেরেনি। গতকাল অধিবেশনের শুরুতে স্পিকার আবদুল হামিদ শোক প্রস্তাব উপস্থাপন করে বলেন, রাজধানীর এই দুটি দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়েছে। জাতীয় সংসদ তাদের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে: নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করা হবে। গতকাল জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেন।