নিমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সেনা সহায়তা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের সহায়তা অব্যাহত রয়েছে। ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শারাফত হোসেন গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে তিনবেলা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করছেন। এ ছাড়া জেলা প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেছে।নিমতলীতে অগ্নিকাণ্ডে ১৪টি বাড়ির ৭০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সেনাবাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ৪৫টি পরিবারে পানির সংযোগ এবং ৪৯টি পরিবারে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আইএসপিআর।