নিমতলীতে দগ্ধদের একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডে দগ্ধ দুই ব্যবসায়ীর একজনের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান ব্যবসায়ী সুজন।গত মঙ্গলবার দুপুরে নিমতলীর ৫৯/১, নবাব কাটরায় একটি ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় আগুন লেগে ওই দুই ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ব্যবসার অংশীদার সুজন ও রিপনকে উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছিল।পুলিশ জানিয়েছে, কারখানার দুই মালিক জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে প্রসাধনী তৈরির কাজ করার সময় আগুন ধরে যায়।গত ২ জুন রাতে নিমতলীতে একটি রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন ধরে তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। ভয়াবহ ওই আগুনে ১২৩ জন মারা যান।