নিমতলীর ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে প্রথম আলো ব্লগাররা
নিমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ৪৫ হাজার টাকা সাহায্য দিয়েছেন প্রথম আলোর ব্লগাররা। অগ্নিকাণ্ডে নিহত সানোয়ার হোসেনের স্ত্রী রেহানা আক্তার এবং মো. রিপনের স্ত্রী শামসুন্নাহারের হাতে গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সাহায্য তুলে দেওয়া হয়।সানোয়ার হোসেন অগ্নিকাণ্ডের রাতে দুই শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে দগ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রেহানা প্রথম আলো কার্যালয়ে এসে সে দিনের হূদয়স্পর্শী ঘটনার বর্ণনা দেন। মো. রিপনের স্ত্রী শামসুন্নাহার জানান, এক শিশুকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামী আগুনে দগ্ধ হন। সহায়-সম্বলহীন রেহানা এখন দুই সন্তান নিয়ে অকুল পাথারে পড়েছেন।গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, প্রথম আলো ব্লগের সঞ্চালক সালাহ্ উদ্দিন, ব্লগার নীলসাধু, জিয়া রায়হান, মুরুব্বী, নদী, হরবোলা ও ফকির আবদুল মালেক।