নিম্ন আদালতের কার্যক্রম সীমিত করার আহ্বান আইন সমিতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস রোধে নিম্ন আদালতের কার্যক্রম সীমিত করতে প্রধান বিচারপতির কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। গতকাল শনিবার সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার সারা দেশের নিম্ন আদালতে আসামিদের আদালতে হাজির না করতে এবং প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আদালত প্রাঙ্গণ লোকসমাগম কমাতে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি।