নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনভর আকাশ গোমড়া মুখে ছিল। কালো মেঘ দেখে মনে হয়েছিল ভারী বৃষ্টি হবে। মাঝে মাঝে দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি সেই আশঙ্কা জাগিয়েও রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ঢাকায় তা হয়নি। তবে দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ গতকাল বৃহস্পতিবার সুন্দরবনের কাছে গিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবেই রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে নোয়াখালী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশ বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটি গতকাল পর্যন্ত সুন্দরবনের ভারতীয় অংশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে বায়ুচাপের তারতম্য দেখা দিচ্ছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।