নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, শিগগিরই নামবে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের একটি নিম্নচাপের প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে গতকাল বুধবার সন্ধ্যায় হালকা বাতাস ও বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও দেশের অধিকাংশ স্থানে এই বৃষ্টি-বাতাস থাকতে পারে। এরপর তা অপসৃত হবে, নামবে শীত।আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা বলছেন, অগ্রহায়ণ প্রায় শেষ হয়ে এলেও দেশের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। কাল শুক্রবার রাত থেকে তাপমাত্রা আরেকটু কমবে।বিশেষজ্ঞরা জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে কয়েক দিন ধরে অবস্থানরত নিম্নচাপটি গতকাল সকালেই ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। তবে ভারত ও বাংলাদেশের উপকূলসহ বিস্তীর্ণ অঞ্চলে এখনো এর প্রভাব রয়েছে। ওই প্রভাবেই গতকাল শুরু হওয়া বৃষ্টি-বাতাস আজও থাকতে পারে।