নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। এর ফলে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে। লঘুচাপের প্রভাবে সোমবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ছবিগুলো সোমবার তোলা।


