নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে দক্ষিণ উপকূলীয় এলাকায় গতকাল সকাল থেকে থেমে থেমে দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। এ কারণে মংলা, চট্টগ্রাম, বরগুনাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে।পাথরঘাটা জেলে সমিতির সভাপতি দুলাল মিয়া জানান, বুধবার রাত থেকেই বঙ্গোপসাগর উত্তাল হতে থাকে। গতকাল সকালে আবহাওয়ার অবস্থা খারাপ হলে সাগর থেকে মাছ ধরার ট্রলারগুলো কিনারে আসতে শুরু করে।বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ জানান, মৌসুমি নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়েছে। ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করে সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।