নিম্নমানের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় টিসিবির নিয়োগপ্রাপ্ত তিন ডিলারের কেউই দোকানে পণ্য তোলেননি। এতে রমজান মাসের অর্ধেকটা সময় পেরিয়ে গেলেও টিসিবির কোনো পণ্য পাচ্ছেন না এলাকাবাসী। ডিলারদের অভিযোগ, টিসিবির পণ্য নিম্নমানের। তা ছাড়া ক্রেতারা চিনি ও সয়াবিন তেল ছাড়া টিসিবির অন্য কোনো পণ্য নিতে চান না। গত রমজানে পণ্য তুলে লোকসান গুনতে হয়েছে। সে কারণে এ রমজানে পণ্য তোলা হয়নি। ইউএনও কার্যালয় সূত্র জানায়, তিন ডিলার—উলিপুর পৌর বাজারের মজিবর রহমান, দুর্গাপুর বাজারের লীনা আনছারী এবং হাতিয়া বাজারের আবদুল মালেককে পণ্য তুলতে চিঠি দেওয়া হয়েছে। পণ্য না তোলার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।