প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা-চরফ্যাশন সড়কের গর্তগুলো নিম্নমানের ইট, বালু ও সুরকি দিয়ে সংস্কার করা হচ্ছে, যা এক মাসও টেকসই হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বোরহানউদ্দিন কুঞ্জের হাট থেকে লালমোহন বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গর্ত একটু বেশি। এসব গর্ত আধা ইঞ্চি ইটের খোয়া, সুরকি-রাবিশ ও বালু মিশিয়ে সংস্কার করা হচ্ছে।