নিম্নমানের খেজুরে বাজার সয়লাব
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের আকিদুল ইসলাম (৪৫) রমজানের প্রথম দিনেই বুড়িগঞ্জ হাট থেকে এক কেজি খেজুর কেনেন। ইফতারের সময় বাড়ির সবাই একসঙ্গে ওই খেজুর দিয়ে ইফতার করেন। আকিদুল ইসলাম বলেন, ‘অনেক শখ করে খেজুর কেনেছিলাম। কিন্তু মজা পেলাম না। আগের মতো স্বাদ-গন্ধ আর নাই রে ভাই। কেমন যেন একটা ভাপসা গন্ধ।’ আকিদুল ইসলামের মতো এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে অনেক মানুষের। কারণ, উপজেলার হাট-বাজারে রোজা শুরুর পর থেকে অবাধে বিক্রি হচ্ছে নিম্নমানের খেজুর। মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা এসব খেজুর রীতিমতো ভেজা। বস্তার গা বেয়ে ঝরছে রস। খেজুরের বস্তায় মেয়াদের কোনো তারিখ নেই। ফলে মানুষ জানতে পারছে না, এসব খেজুর আদৌ স্বাস্থ্যসমঞ্চত কি না।খেজুর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোজা শুরুর আগে থেকে এলাকায় এ নিম্নমানের খেজুর ঢুকেছে। বিভিন্ন মহাজনের কাছ থেকে তা ছড়িয়ে পড়ছে উপজেলার আনাচে-কানাচে। খেজুরগুলো এখানে আসার আগে বগুড়া শহরসহ বড় বড় শহরে মজুদ করা ছিল। যেসব জায়গায় খেজুরগুলো মজুদ ছিল তার বেশির ভাগই ছিল গুদাম। সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় না। ফলে সেখানে বেশিদিন খেজুরের মতো রসালো ও কাঁচা খাদ্যদ্রব্য মজুদ রাখা স্বাস্থ্যসমঞ্চত হয়নি। মাসের পর মাস গুদামে নির্দিষ্ট তাপমাত্রায় না রাখায় দ্রুতই এসব খেজুর খাবার অনুপযোগী হয়ে পড়ে। উপজেলা সদরের জামাল উদ্দিনের (৪০) দোকানের খেজুরের ওপর মাছি ভন ভন করছে। খেজুরগুলো ঘেমে গেছে। জামাল উদ্দিন বলেন, ‘মানের ভালোমন্দ দেখলে ব্যবসা হবে না। মানুষ ঝরঝরে খেজুর নিতে চায় না। তাই ভেজা খেজুরই নিয়ে আসতে আমরা বাধ্য হই।’ আরেক খেজুর ব্যবসায়ী ইয়াকুব আলী (৩২) জানান, তাঁরা ভেজা বস্তার খেজুর নিয়ে এলেও তা পরিষ্কার পানিতে ধুঁয়ে বিক্রি করেন। এতে খেজুরের গন্ধভাবটা কমে যায়। দেখতেও ভালো লাগে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু সালেহ দ্বীন মোহামঞ্চদ বলেন, নিম্নমানের খেজুর খাওয়ার কারণে পেটের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।