নিম্নমানের মসলা বিক্রির দায়ে ১৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার ফেনী ও ফরিদপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১৪টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। নিম্নমানের মসলা বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন ও মূল্যতালিকা দেখাতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। বুধবার র‌্যাবের সদস্যরা সিলেট নগরে একটি ঘর থেকে মেয়াদোত্তীর্ণ আট লক্ষাধিক টাকার কোমল পানীয়ের বোতল উ"ার করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফেনী: নিম্নমানের হলুদ ও মরিচের গুঁড়া প্যাকেটজাত করে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ফেনী শহরের তাকিয়া রোডের হলুদ ও মরিচ তৈরির কারখানার মালিক নুরুল আবসারকে ১০ হাজার, জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, বশর মিয়াকে পাঁচ হাজার, দোকানমালিক আজিজুর রহমানকে পাঁচ হাজার, সমীর পাল ও জামাল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে আদালত বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের সিল ব্যবহারের দায়ে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।ফরিদপুর: অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন ও মূল্যতালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত ফরিদপুর শহরের মুজিব সড়কের ইসলামিয়া হোটেলকে ২০ হাজার ও মুসলিম বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একই দিন আদালত মূল্যতালিকা না টাঙানোর দায়ে তিতুমীর বাজারের রহমান স্টোরকে পাঁচ হাজার, জামান স্টোরকে দুই হাজার, বধূয়া শাড়ি মিউজিয়ামকে ৫০০, হাবিব গার্মেন্টসকে এক হাজার ও তাপসী বস্ত্রালয়কে এক হাজার টাকা জরিমানা করেছেন।সিলেট: র‌্যাব-৯-এর একটি বিশেষ দল গত বুধবার সিলেট নগরের আখালিয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ের ১২ হাজার ২৯৬টি বোতল জব্দ করে।