নিম্নমানের শিক্ষা দিয়ে উন্নত জাতি গঠন সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের শিক্ষা দিয়ে মধ্য আয়ের দেশ ও উন্নত জাতি গঠন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, এটা করার চেষ্টা হবে ঘোড়ার আগে গাড়ি দৌড়ানোর মতো।
গতকাল শুক্রবার সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ মাঠে প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আবুল মকসুদ। টাচিং সউল নামের স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।