নিরক্ষরতামুক্ত দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরক্ষরতামুক্ত দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ওসমানী মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আলমগীর। পরে ‘পাপেট শো’ দেখানো হয়।অনুষ্ঠানে আগামী ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত দেশ গড়ার চেষ্টা করা হবে বলে বক্তারা ঘোষণা দেন। বিকেলে মহাখালীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘আমার অধিকার ক্যাম্পেইন’ নামের বেসরকারি সংস্থার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।