প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের সমুদ্রসৈকতসংলগ্ন সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল শুক্রবার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে বঙ্গবন্ধু আদর্শের কয়েক শ শিশু-কিশোর। এসব শিশু-কিশোরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শিশু-কিশোর মেলা চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়। বিকেল চারটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফরহাদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মীর মোশারফ হোসেন, জহীর কাজী, মিয়া মনসফ, ইয়াসিন মোহাম্মদ, সুপ্ত বড়ুয়া, কক্সবাজার শাখার উপদেষ্টা এম এ মঞ্জুর প্রমুখ।