নিরঞ্জন গোস্বামীর মূকাভিনয় কর্মশালা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত ভারতের খ্যাতনামা মূকাভিনেতা নিরঞ্জন গোস্বামীর পরিচালনায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা। প্যান্টোমাইম মুভমেন্টের আয়োজনে ‘নাট্যভাষা বিনির্মাণে দেহভাষার প্রয়োগ’ শিরোনামে এই কর্মশালা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রদীপ দেওয়ানজী, আলম খোরশেদ ও অসীম দাশ। উল্লেখ্য, মূকাভিনেতা নিরঞ্জন গোস্বামী ইন্ডিয়ান মাইম থিয়েটার ও ইন্ডিয়ান মাইম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক।