প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মচারী নিয়োগ স্থগিত রেখে রংপুর মেডিকেলের বিশৃঙ্খলার ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।বিবৃতিতে এরশাদ বলেন, রংপুর মেডিকেলে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে যা ঘটেছে, তা নিন্দনীয়। এ ঘটনায় জনমনে এটা প্রতীয়মান হয়েছে যে নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে মেডিকেলে একটি বিশেষ মহলকে নিয়োগের কোটা দেওয়ার যে প্রক্রিয়া চলছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।