নিরপেক্ষ তদন্তের নির্দেশ শ্রমমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার গতকাল রোববার কথিত গণধর্ষণের স্থান সালথা উপজেলার ফুকরা গ্রামে বর ইব্রাহিম শেখের বাড়ি পরিদর্শন করেছেন। এদিকে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।পুলিশ সুপার আওলাদ আলী ফকির জানান, মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, গতকাল প্রথম আলোর প্রতিবেদনটি পড়ে শ্রমমন্ত্রী এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য ফরিদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন।গতকাল প্রথম আলোর ৫-এর পাতায় ‘বিয়ে নিয়ে রাজনৈতিক চক্কর’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়।