নিরপেক্ষ প্রতিষ্ঠানের কাছে সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই সরকারকে মেয়াদ শেষে নির্দলীয় ও নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বরগুনার বামনা উপজেলায় গতকাল সোমবার দুপুরে এক পথসভায় এ কথা বলেন তিনি।সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তাঁরা চান শান্তিপূর্ণ একটি নির্বাচন, যাতে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই নির্দলীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের কাছে সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।