প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের নিরপেক্ষ বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ সংশয়ের কথা জানান।বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে তাজুল ইসলাম বলেন, রোববার আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিচার আগামী মাসে শুরু হচ্ছে। আইনমন্ত্রীর এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের ওপর নির্বাহী বিভাগের নির্লজ্জ হস্তক্ষেপ।তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর ৯ ধারা অনুযায়ী, আনুষ্ঠানিক অভিযোগ গঠন ছাড়া বিচারের তারিখ নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই।