নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান তথ্য কমিশনার নিয়োগের দাবি আরটিআইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান তথ্য কমিশনার হিসেবে একজন দক্ষ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তি মনোনীত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে আরটিআই ফোরাম। আগের প্রধান তথ্য কমিশনার সম্প্রতি অবসরে গেছেন। আরটিআই ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম হলো একটি স্বচ্ছ শাসনব্যবস্থা। আরটিআই অ্যাক্ট, ২০০৯-কে আইনে পরিণত করে সেই অঙ্গীকার পূরণ করায় ফোরামের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানো হয়। তথ্য কমিশন প্রতিষ্ঠা করায় বর্তমান সরকারের প্রশংসা করে ফোরাম বলে, আরটিআই অ্যাক্ট বাস্তবায়নে তথ্য কমিশন বড় ভূমিকা পালন করছে। আরটিআই ফোরাম চায়, আরটিআই অ্যাক্ট বাস্তবায়নে কমিশন আরও সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশে আরটিআই অ্যাক্ট পর্যবেক্ষণ ও বাস্তবায়নে ৫৬ ব্যক্তি ও সংগঠনের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্কভিত্তিক সংগঠন হচ্ছে আরটিআই।