নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করলেন শিল্পমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের দৃষ্টান্ত স্থাপন করলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রীর নির্বাচনী এলাকা ঝালকাঠির নলছিটি পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচন করেন তাঁর পিএস (একান্ত সচিব) শামসুল আরেফিনের ছোট ভাই কামরুল আরেফিন এবং ব্যক্তিগত কর্মকর্তা শাওন খানের বাবা ফিরোজ খান। তাঁরা উভয়ে নির্বাচনে পরাজিত হয়েছেন।
এ ব্যাপারে শিল্পমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হোক, এটাই আমরা চেয়েছি। কে হারল, কে জিতল এটা মুখ্য বিষয় নয়।’