নিরস্ত্রীকরণের আলোচনা দ্রুত শুরুর তাগিদ দিলেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরস্ত্রীকরণের আলোচনা যত শিগগির সম্ভব শুরুর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গতকাল মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। বিশ্বজুড়ে এখন এক ইতিবাচক পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে দীপু মনি বলেন, পৃথিবীকে পারমাণবিক অস্ত্রের ঝুঁকিমুক্ত করতে হলে জাতিসংঘের সদস্য দেশগুলোকে এ সুযোগ কাজে লাগাতে হবে। বিশ্বে সামরিক বাজেট ক্রমশ বেড়ে যাওয়ায় দীপু মনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি অস্ত্র উত্পাদন ও অস্ত্র ব্যবহারকারী প্রধান দেশগুলোকে সীমাহীন ব্যয় কমানোর অনুরোধ জানান।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এমন একসময় সম্মেলনে বক্তৃতা দেন, যখন নিরস্ত্রীকরণ আলোচনার একমাত্র বহুপক্ষীয় ফোরামে সভাপতিত্ব করছে বাংলাদেশ। অধিবেশনে সভাপতিত্ব করেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবদুল হান্নান।