নিরাপত্তা ও আবাসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা ও হলে আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী প্রকেৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে পর্যাপ্ত আসন খালি থাকা সত্ত্বেও প্রশাসন থেকে বরাদ্দ না পাওয়ায় তঁাদের বিভিন্ন ছাত্রাবাসে থাকতে হচ্ছে। আর ছাত্রাবাসগুলোতে শিবির সন্দেহে তঁারা প্রায়ই পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। গত রোববারও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সাগর ছাত্রাবাস থেকে শিবির সন্দেহে ১৩ শিক্ষার্থীকে পুলিশ আটক করে। এ অবস্থায় শিক্ষার্থীরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিলে ছাত্রকল্যাণ পরিচালক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দ্রুত সিট বরাদ্দের আশ্বাস দেন।এ ব্যাপারে উপাচার্য সিরাজুল করিম চেৌধুরী বলেন, Èবিষয়টি সম্পর্কে আমরা অবগত। কয়েক দিন ধরে বিভিন্ন কারণে রুয়েটে ক্লাস-পরীক্ষা হয়নি। ফলে সিট বরাদ্দের ব্যাপারে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।'