নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সাধারণ ডায়েরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল রোববার রাতে তিনি নগরের চকবাজার থানায় এ জিডি করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক চৌধুরী প্রথম আলোকে বলেন, শাহাদাৎ হোসেন থানায় জিডি করেছেন। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত বুধবার রাত ১২টার দিকে শাহাদাৎ হোসেনের ওয়ার সিমেট্রি এলাকার ফ্ল্যাটের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।