নিরাপত্তা চেয়ে ইসিতে ইনুর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) গতকাল বুধবার চিঠি দিয়েছেন নির্বাচনকালীন সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু। এ জন্য আজ বৃহস্পতিবার ইনু নির্বাচন কমিশনে গিয়ে দেখা করেছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র জানায়, ইনুর নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।