নিরাপত্তা চেয়ে খালেদা জিয়ার জিডি নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতে হাজিরার দিন ৭ জানুয়ারি পুলিশের নিরাপত্তা চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে গতকাল বুধবার তাঁর পক্ষে আইনজীবী জাকির হোসেন চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন নিয়ে গেলেও পুলিশ তা জিডি হিসেবে নেয়নি।
চকবাজার থানার ওসি মো. আজিজুল হক বলেন, আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করা হয়নি। আবেদনের বিষয়টি দেখা হচ্ছে। তবে অন্য সময়ের মতো ৭ জানুয়ারিও খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকবে।
ওই আবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের করা (দুদক) মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া বকশীবাজারে অস্থায়ী এজলাসে যাওয়ার সময় ওই এলাকায় হামলা হয়।