নিরাপত্তা চেয়ে চার প্রার্থীর জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের কাছ থেকে হুমকি পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়নের চারজন প্রার্থী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন। অন্য তিনজন সদস্য পদপ্রার্থী।
পুলিশ জানায়, উপজেলার কাঞ্চনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোক্তার আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ছালাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মমতাজ উদ্দিন আহমদ গতকাল রোববার থানায় উপস্থিত হয়ে জিডি করেন। জিডিতে তাঁরা উল্লেখ করেন, নির্বাচন থেকে সরে না গেলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
জিডি করা ওই চারজন প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
জিডিতে যে ১৯ জনের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা কাঞ্চনা ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর পক্ষের লোক হিসেবে পরিচিত।
৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ছালাম প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকে প্রতিপক্ষের লোকজন নির্বাচন না করার জন্য হুমকি দিয়ে আসছেন। ২৭ মে দুপুরে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে আমাকে হত্যা করার হুমকি দেন। তাই নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’
এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘থানায় যাঁরা জিডি করেছেন, তাঁরা নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমার পক্ষের কোনো লোক কাউকেও কোনো হুমকি দেননি। ওই চার প্রার্থীর লোকজনই আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।’
জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন,কাঞ্চনা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সাতকানিয়ারকাঞ্চনাইউনিয়নপরিষদ

নিরাপত্তা চেয়ে চার প্রার্থীর জিডি

প্রতিপক্ষের কাছ থেকে হুমকি পেয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়নের চারজন প্রার্থী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।তাঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন।অন্য তিনজন সদস্য পদপ্রার্থী।

পুলিশ জানায়, উপজেলার কাঞ্চনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোক্তার আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ছালাম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মমতাজ উদ্দিন আহমদ গতকাল রোববার থানায় উপস্থিত হয়ে জিডি করেন।জিডিতে তাঁরা উল্লেখ করেন, নির্বাচন থেকে সরে না গেলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

জিডি করা ওই চারজন প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

জিডিতে যে ১৯ জনের নামে অভিযোগ করা হয়েছে, তাঁরা কাঞ্চনা ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর পক্ষের লোক হিসেবে পরিচিত।

৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ছালাম প্রথম আলোকে বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকে প্রতিপক্ষের লোকজন নির্বাচন না করার জন্য হুমকি দিয়ে আসছেন।২৭ মে দুপুরে প্রতিপক্ষের লোকজন প্রকাশ্যে আমাকে হত্যা করার হুমকি দেন।তাই নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলী প্রথম আলোকে বলেন, ‘থানায় যাঁরা জিডি করেছেন, তাঁরা নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।আমার পক্ষের কোনো লোক কাউকেও কোনো হুমকি দেননি।ওই চার প্রার্থীর লোকজনই আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।’

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন,কাঞ্চনা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে সেখানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।