নিরাপত্তা চেয়ে জিডি করেছেন সিংড়ার মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজি ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মেয়র শামীম আল রাজি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রতি আমি ব্যক্তিগত গানম্যান ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লাইসেন্স দিতে রাজি হয়নি।’ সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়জুর রহমান বলেন, মেয়রের নিরাপত্তার প্রতি পুলিশের দৃষ্টি রয়েছে।