নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ অক্টোবর শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর গাজীপুরে মোট ৩৫০টি মণ্ডপে পূজা হবে। প্রতিটি মণ্ডপে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর জয়দেবপুর থানায় ৮৭টি, টঙ্গীতে ৮, কালিয়াকৈরে ১১১, শ্রীপুরে ৪৮, কাপাসিয়ায় ৫০ ও কালীগঞ্জ থানায় ৩৬টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, এবার অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি বিশেষ নজরদারি রাখা হবে। সার্বক্ষণিক নিয়োজিত থাকবে পুলিশের ভ্রাম্যমাণ দল।