নিরাপত্তা জোরদার

রাজধানীর গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর পাশের ৮০ নম্বর সড়কে একটি ভবনের নিরাপত্তা জোরদারের জন্য কাঁটাতারের সীমানাপ্রাচীরে লাগানো হচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা।

রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পর আগারগাঁও এলাকার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মূল ফটকের সামনে গাড়ি তল্লাশি চলছে। ছবিটি আজ বুধবার বেলা তিনটায় তোলা।

রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পর আগারগাঁও এলাকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সামনের রাস্তায় চলছে পুলিশি তল্লাশি। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে তিনটায় তোলা।

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আবাহনী মাঠের সামনে থেকে ছবিটি তোলা।

চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ উপলক্ষে আজ সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করা হয়। স্টেডিয়ামের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবিটি আজ বিকেল পাঁচটার দিকে স্টেডিয়ামের মূল ফটক থেকে তোলা।