নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার না গেলেও ভোটকেন্দ্রে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতেই হবে। কিন্তু বিরোধী দলের ভোট বর্জনের ডাক ও সহিংসতার মধ্যে এই দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এসব কর্মকর্তার অনেকেই।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভোটারদের নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রহসনের নির্বাচনে অংশ না নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এবার নির্বাচনী দায়িত্বে শিক্ষকদের অংশগ্রহণ তুলনামূলকভাবে অনেক কম বলেও জানান তিনি।
নির্বাচনী দায়িত্ব পালন করা একাধিক শিক্ষক ও সরকারি কর্মকর্তা জানিয়েছেন, অনেকেই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।