নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে জাইকার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাইকার একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে পুলিশের সহযোগিতা নিয়ে কী করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত পুলিশের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার পর বিভিন্ন প্রতিষ্ঠান পুলিশের সহায়তা চেয়েছে। এই হামলায় জাপানের সাতজন নাগরিক নিহত হওয়ায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে তাঁরা শঙ্কিত। জাইকার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশও সহযোগিতা করবে।

জাইকার প্রতিনিধিদলের সদস্যদের পুলিশ তাঁদের কর্মস্থলে আরও বেশিসংখ্যক ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো, দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি, আর্চওয়ে বসানোসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।