নিরাপত্তা বাড়ানোর অনুরোধ বিদেশি কূটনীতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বিদেশি কূটনীতিকেরা নিজেদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছেন।

আজ মঙ্গলবার সকালে ও বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
সকালে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, জাপান ও জাতিসংঘের শীর্ষস্থানীয় কূটনীতিকেরা বৈঠক করেন। পরে বিকেলে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা সেখানে বৈঠক করেন। বৈঠকে কূটনীতিকেরা রাজধানীর গুলশান ও বারিধারা এলাকায় নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রী তাঁদেরকে আশ্বস্ত করেন। তিনি জানান, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ অবস্থিত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবেন।