নিরাপত্তা সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিতে তৈরি আছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে বাংলাদেশের কী দরকার এবং কীভাবে আমরা তাতে সহায়তা করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেসব প্রস্তাব পেয়েছি এবং আমরা কী কী পরিকল্পনা করছি, তা নিয়ে পর্যালোচনা করেছি।’
দুই সপ্তাহের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চারবারের আলোচনার প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সহযোগিতার নতুন কোনো প্রস্তাব আনছে কি না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেকোনো বিষয়ে আলোচনা এগিয়ে নিতে
হলে ক্রমাগতভাবে তা নিয়ে কথা বলতে হয়।