নিরাপত্তাকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে শাহজাহান মিয়া (৬০) নামের একজন নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে তাঁকে তাঁর কর্মস্থল থেকে রক্তাক্ত অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, শাহজাহান পল্লবীর ৭ নম্বর সেকশনের ৭ নম্বর রোডে ‘আহমেদ ফুডস লিমিটেড’ নামের একটি খাদ্য তৈরির প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। গত রোববার তাঁর রাতের পালার দায়িত্ব ছিল। গতকাল সকালে দিনের পালার নিরাপত্তাকর্মী গিয়ে দেখেন প্রতিষ্ঠানের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন শাহজাহান।