নিরাপত্তাকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল মোড়ে বাস চাপায় আবুল কাশেম (৪৬) নামে শাহজালাল ইসলামী ব্যাংকের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। হালিশহর থানার উপপরিদর্শক জমির উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় আবুল কাশেমকে চাপা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, আবুল কাশেম শাহজালাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি হালিশহরের সিএসডি গোডাউনের উত্তর গেট এলাকায় বাস করতেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|