নিরাপত্তাকর্মীকে জবাই করার চেষ্টা পাঁচ দিন পর মামলা নিল পুলিশ
রাজধানীর গোপীবাগে একটি বাড়ির নিরাপত্তাকর্মীকে জবাই করে হত্যাচেষ্টার পঁাচ দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে মামলা গ্রহণ করেছে মতিঝিল থানা-পুলিশ৷ অভিযোগ রয়েছে, এর আগে এ ঘটনায় মামলা নিতে গড়িমসি করেছিল পুলিশ৷
এই নিরাপত্তাকর্মীর নাম জহিরুল ইসলাম (৪০)৷ তিনি গোপীবাগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বাড়িতে চাকরি করেন৷
জহিরুল বলেন, গত ২৯ মে গভীর রাতে বাড়ির মালিকের ভাতিজা নিয়াজ ও তাঁর পাঁচ বন্ধু বাইরে যেতে চান৷ কিন্তু রাত বেশি হওয়ায় তিনি বাড়ির প্রধান ফটক খুলে দিতে রািজ হননি৷ এরপর নিয়াজ ও তাঁর বন্ধুরা জহিরুলকে মারধর করেন এবং পরে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় তাঁর স্বজনেরা মতিঝিল থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে রাজি হয়নি৷
মতিঝিল থানার ওসি বি এম ফরমান আলী বলেন, বাড়ির মালিক সাজ্জাদ ঘটনাটি মীমাংসা করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় জহিরুলের অভিযোগ গতকাল মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।