নিরাপত্তাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে শিশু সুরক্ষা ও নিরাপত্তাবিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর শাখা গতকাল বৃহস্পতিবার জেলা শহরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর কার্যালয়ের শিক্ষাবিষয়ক কর্মকর্তা সুজিত বনোয়ারীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওই হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন। বক্তব্য দেন প্রকৃতি ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন শাইন-এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান, শিক্ষক কমল পাল প্রমুখ। কর্মশালায় নবম ও দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।