নিরাপত্তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের মৎস্য শিকারিদের জলদস্যুদের কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। গতকাল বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। মন্ত্রী বলেন, শিগগির কোস্টগার্ড ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সেখানে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সমুদ্রে জেলেদের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হবে।