প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তার অভাবে গতকাল রোববার আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণ দেখিয়ে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানি পিছিয়েছেন। ২৮ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে শুনানির দিন ধার্য ছিল। মামলার দুই আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। অপর আসামি হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।