প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে দুটি পেট্রলপাম্পে ককটেল বিস্ফোরণ ঘটায় পেট্রলপাম্প, সিএনজি ফিলিং স্টেশন ও ট্যাংকলরিগুলোতে নিরাপত্তার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট বিভাগীয় পেট্রলপাম্প মালিক সমিতি, সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক সমিতির যৌথসভা থেকে এ দাবি জানানো হয়। জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বলা হয়, চলমান পরিস্থিতিতে পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখা ও ট্যাংকলরি চালানোর ক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।