নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ বলেছেন, বর্তমান সরকার নিরাপদ ও সম্মানজনক অভিবাসনের জন্য কাজ করছে। তিনি অভিযোগ করে বলেন, বিদেশে কাজ করতে যেতে যেখানে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাগার কথা, সেখানে দুই থেকে আড়াই লাখ টাকা নিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লিবিয়ায় নিয়োগ পাওয়া চিকিৎসক ও সেবিকারা সে দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী তাঁদের উদ্দেশে এ কথা বলেন।আজুরি বেঙ্গল লিমিটেড নামে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে গতকাল ২১ জন চিকিৎসক ও ৭০ জন সেবিকা লিবিয়ায় যান। দেশটিতে কয়েকটি দলে মোট ৬০০ চিকিৎসক ও সেবিকা চাকরি করতে যাবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমেদ খান বলেন, বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে প্রবাসী শ্রমিকদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক হজরত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।