প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের সহযোগিতা দেওয়া একটি প্রতিষ্ঠান বলেছে, সে দেশের একটি প্রতিষ্ঠান ২০ জন বাংলাদেশি শ্রমিকের সঙ্গে বেতন নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে এবং ‘নিরাপদ ও গ্রহণযোগ্য’ আবাস নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি) নামের সহায়তা দানকারী প্রতিষ্ঠানটি গতকাল রোববার এক বিবৃতিতে বলেছে, এ জন্য ওই ২০ জন বাংলাদেশির চাকরিদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। তবে কোন প্রতিষ্ঠান শ্রমিকের আবাস নিশ্চিত করতে পারেনি, তার নাম উল্লেখ করেনি এমডব্লিউসি। স্ট্রেইটস টাইমস